শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু

ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ


মাছের পোনা অবমুক্তরণ, সফল মৎস খামারীদের সম্মাননা ও ক্রেষ্ট বিতরন, আলোচনাসভাসহ নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়েছে।‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এউপলক্ষে আজ রোববার ২৯আগষ্ট’২১ সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এসময় তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা স্বচল এবং গ্রামীন অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস সম্পদ গুরুত্বগূর্পণ অবদান রাখছে। অসাধু মৎস শিকারীদের কারনে দিন দিন প্রাকৃতিক উৎসের দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এ চাষে বেশি করে যুবসমাজকে সম্পৃক্ত করতে পারলে একদিকে তাদের আর্থ সামাজিক আবস্থার উন্নয়ন হবে অন্যদিকে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা মৎস কর্মকর্তা রিপর কান্তি ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com