বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা

অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ

চিতলমারীর ৭টি ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ লিটন আলী জনগণের হয়রানি লাঘব, অনিয়ম-দুর্নীতি বন্ধ ও সরকারী রাজস্ব আদায়ে ভূমি মন্ত্রনালয়ের বিভিন্ন নির্দেশনা জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, এখন থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধিত হলে ওই ব্যক্তিকে পুনরায় আর নিবন্ধন করতে হবে না।
এ সময় তিনি ইউপি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একইসাথে তিনি অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে জনগণকে সচেতন করতে ইউপি সদস্যদের অনুরোধ করেন। অন্যান্যের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com