মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় একজন গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিমা ভাংচুরের ঘটনায় একজন গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই মন্দিরের চারটি প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফেরদৌস আলম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৯ আগষ্ট শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফেরদৌস আলম ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত ধোপাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, এরআগে ২৪ আগষ্ট রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইন্দ্রারপাড় নামক স্থানে পাশাপাশি দুই মন্দিরের ৪টি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে অগ্নিসংযোগ করে দূর্বৃত্তরা।
এঘটনায় পরের দিন ২৫ আগস্ট মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র বর্মন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত জব্দ করে তদন্ত করতে মাঠে নামেন।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহিল জামান জানান, গ্রেফতারকৃত ফেরদৌস আলম জিজ্ঞাসাবাদে প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com