বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হবে:এমপি মোস্তাফিজ।

বাঁশখালীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হবে:এমপি মোস্তাফিজ।


এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম -১৬ (বাঁশখালী) আসনের সাংসদ বাঁশখালী গন মানুষের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। সেই লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাঁছে অতিরিক্ত পুলিশের আবেদন করা হবে। তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন বাঁশখালীর আনাচে কানাচে মাদক ও সন্ত্রাসীদের প্রতিরোধে আন্তরিক হতে হবে।
২৯ আগষ্ট’২১ ইং রবিবার দুপুর ১২টায় বাঁশখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে বাঁশখালী উপজেলা আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। এছাড়া বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ সফীউল কবির, বাঁশখালী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান আ. ন. ম. শাহাদত আলম, উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ডা. শ্যামলী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কথরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরুদ্দীন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, ট্রাফিক সার্জেন্ট মো. রেজাউল করিম, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাসসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ। আইন শৃঙ্খলা সভা শেষে বাঁশখালী উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com