রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পদ্মায় ১০ মন ওজনের শাপলা মাছ, দাম প্রায় লক্ষ টাকা-

পদ্মায় ১০ মন ওজনের শাপলা মাছ, দাম প্রায় লক্ষ টাকা-

আরিফুর রহমান মিসুক,
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ১০ মন ওজনের একটি বিশাল পানপাতা বা শাপলা মাছ ধরা পড়েছে।
রবিবার (২৯ আগষ্ট) ভোর ৭ টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরী ঘাট এলাকার অদুরে পদ্মা নদীর মোহনায় স্থানীয় জেলে বাবু সরদারের জালে বিশাল এই মাছটি ধরা পড়ে।
পরে জেলে বাবু সরদার আজ সকাল ৮ টার দিকে দৌলতদিয়া বাজার একতা মৎস্য আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন।
পরে মাছটি একতা মৎস্য আড়তের মালিক দোলাল মন্ডলের মাধ্যমে রাজবাড়ীর মাছ ব্যাবসায়ী কুটি মন্ডলের কাছে ৮ হাজার টাকা মন দরে মোট ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।
মাছটি দেখতে অনেক গোয়ালন্দের অনেক মানুষ ভীড় করে। এসময় মাছের সাথে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পরে।
গোয়ালন্দের উত্তর দৌলতদিয়ার জেলে বাবু সরদার জানান, তিনিসহ মো ৮ জন আজ ভোর ৬টার সময় ৭ নং ফেরিঘাট এলাকায় নদীতে কৌনা জাল ফেলেন।
নদীতে জাল ফেলার ১ঘন্টা পর জাল তোলার সময় তারা বুঝতে পারেন অনেক বড় একটা কিছু আটকা পরেছে। এসময় তারা বিশাল এই দৈত্যাকার মাছটি টেনে তুলতে হিমশিম খেয়ে যাচ্ছিলো।অনেক কষ্টে মাছটি উপরে তুলে দেখেন পানপাতা মাছ (শাপলা মাছ)।
তিনি আরো বলেন, অনেকদিন আগেও এর থেকে বড় একটি পানপাতা মাছ তিনি পেয়েছিলেন। অনেকদিন পর মাছটি পেয়ে তিনি অনেক খুশি বলে জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা নদীতে এমন মাছ সচরাচর পাওয়া যায় না। তবে এই মাছ খাওয়ার দিক থেকে জনপ্রিয় না বলে দামও বেশি না। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com