বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রেমের টানে পাটগ্রাম গিয়েও বিয়ে হলনা রমণীর

প্রেমের টানে পাটগ্রাম গিয়েও বিয়ে হলনা রমণীর

লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রেমের ফাঁদে ফেলে গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মাহাবুব রহমান রাশেদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এদিকে বিয়ের দাবিতে রাশেদের বাড়িতে গেলে ঐ রমণীকে বেধড়ক মারপিট করা হয় বলে জানা গেছে।

আর এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামে।
রাশেদ ঐ এলাকার আক্তার হোসেনের ছেলে এবং উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ জুয়েলের জ্যাঠাতো ভাই বলে জানা গেছে।
এদিকে কালীগঞ্জ উপজেলার ঐ রমণী/মেয়েটি তালাকপ্রাপ্ত এক পুত্র সন্তানের জননী বলে জানা গেছে। সে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে।

জানা গেছে, গার্মেন্টস কর্মী ঐ মেয়েটির (২৫) সাথে ৩ বছর আগে প্রেমের সম্পর্ক তৈরী হয় মাহবুব রহমান রাশেদের। রাশেদ মাঝেমধ্যে ঢাকায় গিয়ে ঐ রমণীর সাথে রাত্রি যাপন করতো। তারা দুজন বিয়ে করে সুখের সংসার করার সিদ্ধান্ত নিলে রাশেদ বিভিন্ন সময় নানান অজুহাত দেখিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে মেয়েটি জানান।
চলতি মাসের ২৫ তারিখে মেয়েটিকে বিয়ে করে বাড়িতে তুলে নেয়ার প্রতিশ্রুতি দিলেও রাশেদ তা না করে টালবাহানা শুরু করে। ফলে গত ২৭ আগষ্ট শুক্রবার দুপুর আড়াইটার দিকে মেয়েটি রাশেদের বাড়িতে গিয়ে উঠলে তাকে চাচাত ভাই আওয়ামিলীগ নেতা জুয়েলের ক্ষমতার জোরে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এসময় রাশেদ বাড়ি থেকে পালিয়ে গিয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখে। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে আওয়ামিলীগ নেতা টুলুর বাড়িতে জমা রাখে। সেখান থেকে পরদিন শনিবার দুপুরে ঐ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তারের বাড়িতে নিয়ে মেয়েটির আত্মীয়স্বজন ডেকে মিমাংসার চেষ্টা করে।

গার্মেন্টস কর্মী মেয়েটি সাংবাদিককে জানান, রাশেদের সাথে আমার ৩ বছরের প্রেমের সম্পর্ক। সে মাঝেমধ্যে ঢাকায় গিয়ে আমার সঙ্গে রাত্রি যাপন করতো। তাকে আমি জীবনের চেয়েও বেশি ভালবাসি। রাশেদের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমাকে অনেক মারধোর করেছে। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করা ছাড়া আমার উপায় নাই।

তিনি আরও জানান, রাশেদকে মনে প্রাণে ভালবাসি বলে জীবনের কষ্টার্জিত সব অর্থ তার হাতে তুলে দিয়েছি। মাস শেষে বেতনের অধিকাংশ টাকাই আমি তাকে দিতাম। সে আমার টাকা দিয়ে অনার্সে লেখাপড়া করেছে। বোনের সিজার, বাবার মায়ের চিকিৎসা, পুকুরে মাছ ছাড়ার জন্য বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা আমার নিকট হতে নিয়েছে। এমনকি সার ও কীটনাশকের দোকানের জন্য তাকে এক লক্ষ টাকা দেই। যা দিয়ে সে দোকান দেয়। এভাবে সে আমার নিকট থেকে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে আজ বিয়ে না করে টালবাহানা শুরু করছে। আমি তাকে না পেলে আত্মহত্যা করব বলে মেয়েটি জানান।

এবিষয়ে মাহবুব রহমান রাশেদের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
রাশেদের বাবা আক্তার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, মেয়েটি বিবাহিতা, তার একটা ছেলে আছে। কোনভাবেই তাকে আমার ছেলের বউ করতে পারবনা।
পাটগ্রাম উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার বলেন, মেয়েটি আসার পর থেকে ছেলেটির সাথে কোন প্রকার যোগাযোগ করা যাচ্ছেনা। তার ফোন বন্ধ। মেয়েটির দাবী রাশেদ তার নিকট হতে অনেক টাকা নিয়েছে। রাশেদের সাথে কথা বলা ছাড়া এবিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছান যাচ্ছেনা। তাই মেয়েটির আত্মীয়স্বজনের হাতে তাকে তুলে দেয়া হয়েছে। আগামী বুধবার হাতীবান্ধায় বসে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com