রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

নওগাঁর মহাদেবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২৯ আগস্ট ২০২১

নওগাঁর মহাদেবপুরে উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার ২৯ আগস্ট বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়,গাভী খামারী নজরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ কুমার শান্তনু।

সভার সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম সরকার।

শেষে গাভী, বাছুর ও ষাড় পালনে মশিউর রহমান, নজরুল ইসলাম ও গৌরাঙ্গ, ছাগল-ভেড়া পালনে হাসিনা বেগম, ফয়জুল ইসলাম, কালিপদ সরকার, সৌখিন কবুতর পালনে ওবায়দুল হক, শামীম হোসেন, সুকোমল, হাঁস মুরগি পালনে মর্জিনা বেগম, ইসরাফিল হোসেন ও প্রযুক্তি সেক্টরে সোহেল রানাকে পুরস্কৃত করা হয়।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিদের ১৫ টি স্টল সাজানো হয়।

সকল কর্মসূচিতে সহযোগিতা করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com