সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জীবননগরে শিকড়ের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন অসহায় পরিবার

জীবননগরে শিকড়ের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন অসহায় পরিবার

মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ’ করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে প্রায় দুই-শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

শনিবার (২৮ আগস্ট) উপজেলার গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ. আরিফুল ইসলাম। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকেলে ৫টা পর্যন্ত। ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. নাহিদ হাসান।

ইউএনও মোঃ. আরিফুল ইসলাম বলেন, আজ আমি এখানে এসে অনেক খুশি। এখানে অনেক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা নিয়েছে। আমি চাই এ উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম মেডিকেল ক্যাম্প আরও হোক।

শিকড় সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশা করি, সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করবো।

এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ. সাইফুল ইসলাম।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার সহ-সম্পাদক সাংবাদিক মিথুন মাহমুদের মেডিকেল ক্যাম্পটি পরিচালন করেন।

এ সময়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী হোসাইন আহমেদ, ওমর ফারুক,রমজান,মফিজুল,
সাদিয়া,ঐশ্বর্য,শাপলা, সাকিব,অংকন,রাসেল,জাহিদ,রিওন,হাবিবুর, সাকিব হাসান মুন অনিমসহ অন্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com