বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকারের উন্নয়নকে গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে -বিভাগীয় কমিশনার খুলনা

সরকারের উন্নয়নকে গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে -বিভাগীয় কমিশনার খুলনা

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


শরণখোলার রায়েন্দা ও মঠবাড়িয়ার মাছুয়া খেয়া পারাপারের টোল জনপ্রতি ৫০ টাকা নির্ধারন করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি শরণখোলায় সুধীজন ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভার মাধ্যমে এ টোল নির্ধারন করেন। এসময় তিনি সরকারের উন্নয়নকে আরো গতিশীল করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সুশিল সমাজের নের্তৃবৃন্দসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
শনিবার (২৮আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শরণখোলায় পর্যাটন কেন্দ্র গড়ে তোলা, বৃষ্টিতে জলাবব্ধতা ও শুষ্ক মৌসুমে পানি সংকটের স্থায়ী সমাধান, সড়ক ও ব্রীজ নির্মান, ডাক্তার ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের শুণ্যপদ পুরোনসহ বিভিন্ন সমস্যর কথা তুলে ধরা হয়। বিভাগীয় কমিশনার অচিরেই এসব সমস্যা সমাধানের আশ্বস প্রদান করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিনুজ্জামান, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ডাকসু নেতা মোঃ আব্দুল হক হায়দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, আসাদুজ্জামান মিলন, মাইনুল ইসলাম টিপু, জাকির হোসেন খান মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খালেক খান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভাগীয় কমিশনার রায়েন্দা-মাছুয়া খেয়াঘাট পরিদর্শন করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রায়েন্দা-মাছুয়া খেয়া পারাপারে ইজারাদার কর্তৃক ১৫০ থেকে ২০০ টাকা জনপ্রতি টোল আদায় করা হতো বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com