সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ ব্যবস্হা গড়তে পুলিশ সুপারের মতবিনিময়

মাদক ও দূর্নীতিমুক্ত সমাজ ব্যবস্হা গড়তে পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাট) ঃ বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চিতলমারীতে বিট পুলিশিং সভায় মতবিনিময় করেছেন। শনিবার (২৮আগস্ট) দুপুরে উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সেমিনার হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন স্থানীয় সাংবাদিক , জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নাগরিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চান। তাই মাদক পাচার এবং মাদকের সাথে জড়িতদের ক্ষমা নেই। এ ব্যাপারে আমাদের অবস্থান শূন্য সহিষ্ণুতায়। পাশাপাশি দুর্নীতির সাথে জড়িতদেরও ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি। একটি সুখী সুন্দর সমাজ গড়তে সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। একইসাথে আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে পুলিশকে সহযোগিতার জন্য স্থানীয় গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, পুলিশ যে কোন সংকটে জনগণের পাশে আছে। সকলের সহযোগীতা নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়াই হবে আমাদের মুল লক্ষ্য।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,এইচ,এম কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহামুদ হাসান, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি হেপী বড়াল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ ইকরাম হোসেনসহ স্হানীয় সুধীজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com