সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণায় জাতীয় কবি’র ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘বোধ’এর ভার্চুয়াল আলোচনা সভা

নেত্রকোণায় জাতীয় কবি’র ৪৫তম প্রয়াণ দিবস উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘বোধ’এর ভার্চুয়াল আলোচনা সভা

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

১২-ই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবস, এ উপলক্ষে রাত ১০টায় নেত্রকোণার ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা বোধ-এর আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কবি, প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু’র সভাপতিত্বে সাহিত্য পত্রিকা বোধ-এর এডমিন কবি মোঃ রাসেল হাসানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী ও একুশে পদক প্রাপ্ত কথাসাহিত্যিক খালেকদাদ চৌধুরী’র পৌত্র, সাহিত্য পত্রিকা বোধ-এর সম্পাদক, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কবি খন্দকার অলিউল্লাহ,

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গল্পাকার ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল চৌধুরী,কবি মোঃ সোহাগ মিয়া, কবি তানভীয়া আজিম, কবি আফরোজা সুলতানা রোজ, কবি সাবরিনা শারমিন নিলু প্রমুখ,উপস্থিত সবাই জাতীয় কবি,প্রেমের ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম’কে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর কবিতা আবৃত্তি করেন ও কবিকে নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক কবি মোঃ রাসেল হাসানের সঙ্গে মুঠোফোনে যুক্ত হন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কবি, কবিদের কবি, বর্তমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ। ভার্চুয়াল এই আলোচনায় উপস্থিত সকল কবি সাহিত্যিকরা কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com