সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফ্যাক্ট একশ টাকা লক্ষ্মীপুরে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা!

ফ্যাক্ট একশ টাকা লক্ষ্মীপুরে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরে সড়ক মেরামতের অতিরিক্ত টাকা আদায় নিয়ে সফিক মোল্লা নামের এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের মরদেহ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের আসমত আলী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সফিক স্থানীয় মজিদ মোল্লার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় ২০নং চর রমনী মোহন গ্রামের আসমত আলী সড়ক (কাঁচা) চলমান বর্ষায় বৃষ্টিতে চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। সম্প্রতি তৌহিদ ও মমিনসহ কয়েকজন যুবক শ্রমিকদের দিয়ে ওই সড়ক মেরামত করে। এরপর ওই সড়কে চলাচলকৃত যানবাহন থেকে ১০০ টাকা করে তুলতে থাকে তারা।

শুক্রবার বিকেলে অটোরিক্সা চালক সফিক ও মিন্টু নামের এক মোটর সাইকেল আরোহী যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যায়। এই সময় দু’জনের কাছে ২০০ টাকা চাইলে তারা ১০০ টাকা দেন। পরে সন্ধ্যায় সেই অটোরিক্সা চালক ফেরার পথে তারা আবারো তাকে আটকিয়ে ৫০০ টাকা দাবী করে। তা না দেয়ায় তৌহিদ ও মমিনসহ ৭/৮ জন যুবক তাকে বেধম মারধর করে। পরে সে বাড়ী ফিরলে কয়েকবার বমি করে মারা যান। খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলের দিকে স্থানীয় কয়েকজন লোক সফিক মোল্লাকে মারধর করেছে। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। সন্ধ্যার পর তার কয়েকবার বমি হয় এবং তিনি মারা যান। মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ঘটনার তদন্তে মৃত্যুর মূল রহস্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com