শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশি করে এক কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট শনিবার সকাল ১১ টার দিকে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো.মাসুদ রানার নেতৃত্বে এসআই নূর-ই আলম সিদ্দিকীর,এএসআই রাম চন্দ্রসহ সঙ্গীয় ফোর্স ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ীর দুবলাগাড়ী জুনদহ এলাকায় অভিযান চালায়।
তারা চলন্ত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর গাঁজা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত সাহাবুদ্দিন নাটোর জেলার সদর উপজেলার কানাইখালী গ্রামের মৃত আঃ মোমিনের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মো.মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com