শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ফুলপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার চেষ্টায় থানায় মামলা

ফুলপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার চেষ্টায় থানায় মামলা

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের উপর হামলার ঘটনা ঘটেছে।
তাকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে বলে অভিযোগে জানা যায়।তিনি প্রাণে বেচে পেলেও তাকে বাচাতে গিয়ে মো. ফারুক নামে তার এক কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলা পরিষদে তার নিজ কার্যালয়ে এই হত্যাচেষ্টার ঘটনা ঘটে।তিনি ফুলপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় শনিবার (২৮ আগস্ট) দুপুরে আহত ফারুক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,অন্যান্য জড়িতদের শনাক্তকরনে পুলিশ কাজ করছে।
ফুলপুর থানার সেকেন্ড অফিসার সোলায়মান হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুব আলম নামে ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের এক ব্যাক্তিকে হাতেনাতে রামদা সহ স্থানীয় জনতা আটক করে। সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
উপজেলা চেয়ারম্যান আতাউর করিম বলেন,শুক্রবার রাতে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম শেষে বাসার উদ্দেশ্যে বের হচ্ছিলাম এসময় উপজেলা পরিষদ চত্বরের ভেতরেই হটাৎ করে কয়েকজন রামদা নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করে।তাৎক্ষণিক কর্মচারীরা প্রতিরোধ গড়ে তুলে এবং দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে তাদের মধ্যে একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com