সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে বুকের ধন ফাতেমাকে ফেরত চেয়ে মায়ের আকুল আবেদন

রংপুরে বুকের ধন ফাতেমাকে ফেরত চেয়ে মায়ের আকুল আবেদন

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ

রংপুরে মেয়ে ফাতেমা আক্তারকে ফেরত চেয়ে রংপুর রেঞ্জ ডিআইজি ও রংপুর পুলিশ সুপার বরাবর মায়ের আকুল আবেদন। শনিবার (২৮ আগষ্ট) সকালে ফাতেমা আক্তারের মা মোছাঃ রমিছা বেগম রংপুর রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার বরাবর মেয়েকে ফেরত চেয়ে আবেদন করেন। আবেদন, পরিবার, ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রংপুর জেলার কাউনিয়া থানার হলদীবাড়ি গ্রামের মোছাঃ রমিছা বেগম, স্বামী মো: শহিদুল ইসলাম, এর মেয়ে মোছাঃ ফাতেমা আক্তার (১৬) কাউনিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর একজন ছাত্রী, গত বছর ১০/০৩/২০২০ইং তারিখে সকাল আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় আমাদের বাড়ি হইতে প্রাইভেট পড়ার কথা বলিয়া রওয়ানা করিয়া প্রাইভেট না পড়িয়া কোথায় যেন চলে যায়। একই দিনে আনুমানিক সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় অজ্ঞাত নামা মোবাইল হইতে বাবা শহিদুল ইসলামের মোবাইলে ফোন করিয়া হ্যালো হ্যালো বলে ফোন কেটে দেয়। পরে মেয়েকে সকল স্থানে খোজাখুজি করে তাকে না পেয়ে। গত বছর ১৩/০৩/২০২০ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় ফাতেমা আক্তার তার বন্ধু লিটন মিয়া (১৯) এর মোবাইল হতে কল করিয়া বলে আমি ষ্টেশনে আমার মোবাইল ফোনটি হারাইয়া গিয়েছে তারপর থেকে উক্ত মোবাইল দুটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং সে সময় হতে আজ পর্যন্ত ফাতেমা আক্তারকে খুজে পাওয়া যায়নি। ফাতেমা আক্তারের শরীরের বর্ণনা উচ্চতা ৫ফিট, গায়ের রং কালো, মাঝারি মুখমন্ডল গোলাকার, তার চুল কালো। পরবর্তীতে জানতে পারি যে, লিটন মিয়ার সহিত আমার মেয়ের একটি প্রেমের সম্পর্ক ছিল।
এ ব্যপারে ফাতেমার মা রমিছা বলেন, আমি বাদি হয়ে গত বছর ১৫-০৩-২০২০ইং তারিখে কাউনিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছি যাহার নং- ১০২৩-১৫/০৩/২০২০ইং করার প্রায় ১৫ মাস পরেও আমার মেয়ের কোন সন্ধান পাইনি। পরবর্তীতে আমার স্বামী শহিদুল ইসলাম বাদী হয়ে মেয়ের কথিত প্রেমিক ১. মোঃ লিটন মিয়া (১৯), পিতা- মোঃ হাশেম আলী, ২. মোঃ হাশেম আলী (৪৫) পিতা- মৃত আরফান আলী, ৩. মোছাঃ মল্লিকা বেগম (৪০) স্বামী মোঃ হাশেম আলী, ৪. আলিমুদ্দিন (২৪) পিতা- মোঃ হাশেম আলী সর্ব গ্রাম- পাঞ্জরভাঙ্গা, থানা- কাউনিয়া, জেলা- রংপুর। আসামী করে এজাহার দিলে অজ্ঞাত কারণে এজাহারটি গ্রহন করেনি। থানা থেকে বলেছিল আপনাদের মামলা দিয়ে কি হবে আপনাদের মেয়েকে ফেরত পেলেই তো হল।
কান্নারত অবস্থায় তিনি আরো বলেন, আমার বুকের ধন আমার মেয়ে মোছাঃ ফাতেমা আক্তার কে আমার বুকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী, ডিআইজি, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ঠদের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com