সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহীতে সঃ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীতে সঃ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলার সরকারী বিভিন্ন প্রতিষ্ঠিানের ভিত্তিপ্রস্তর ও নির্মাণ কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম (এমপি)। তার ০৪ দিনের সরকারি সফরে শনিবার বাঘা উপজেলা এবং আগামী রবিবার চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভুমি কার্যালয়ের নতুন ভবনসহ নানা উন্নয়ন মূলক কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

শনিবার প্রতিমন্ত্রী সকাল অনুমান ১২ টর দিকে আড়ানী বাজারের নির্মাণ কাজের উদ্বোধন, পরে বেড়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ও পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, হরিনা উচ্চ বিদ্যালয়েরর দ্বিতল ভবনের উদ্বোধন, তেপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ ও ঢাকা চন্দ্রগাথী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবনের উদ্বোধন, পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়েরর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তুলশীপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করছেন তিনি।

এবং রবিবার নন্দনগাছী ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন উদ্বোধন করবেন। একইসাথে চারঘাট ইউনিয়ন ভুমি অফিসের নতুন ভবন, পরানপুর হাটের নির্মাণ কাজের উদ্বোধন, এম,এম হাদী কলেজের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন, চারঘাট অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০টি রাস্তা এবং ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বালুদিয়াড় দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গোবিন্দপুর হাটের ও চৌমুহনী বাজারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম।

এছাড়া সরকারী সফরের শেষ দিন সোমবার চারঘাট অডিটোরিয়ামে এসবিএমএসএস এর প্রোগ্রাম, চারঘাট ও বাঘা অডিটোরিয়ামে জন্মাষ্টমীর আলোচনা সভায় অংশগ্রহণ করবেন প্রতিমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com