সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিশোরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ

কিশোরগঞ্জে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় শনিবার সকাল ১০ টার সময় মৎস্য অফিসের আয়োজনে তাদের হল রুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগষ্ট ২০২১ ইং হতে ০৩ সেপ্টেম্বর পযর্ন্ত এ মৎস্য সপ্তাহ পালিত হবে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, প্রতি বছর আমাদের ৩ হাজার ৩৫ মেট্রিক টন মাছ উৎপাদন করতে পারলে কিশোরগঞ্জ উপজেলায় মাছের ঘাটতি আর থাকবে না।

এ উপজেলায় বর্তমানে ২ হাজার ৭ শত মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। তাই আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গ্রাম গঞ্জের মানুষকে মাছের চাষ করার জন্য পরামর্শ দিচ্ছি।

পাশাপাশি ঘাটতি পূরণের জন্য জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, বিল নার্সারী কার্যক্রম, পোনা মাছ চাষ, ধানক্ষেতে মাছ চাষ, গুচ্ছগ্রাম পুকুরে মাছ চাষ, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছ চাষ, খাঁচায় মাছচাষে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মৎস্য সপ্তাহ আগামী ৩সেপ্টেম্বর শেষ হবে। সপ্তাহব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে প্রামাণ্য চিত্র প্রদর্শণ, পোনা অবমুক্তকরণ, মাছচাষীদের উপকরণ বিতরণ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা সফল চাষীদের পুরস্কার বিতরণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com