বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গুরুদাসপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর নৌকার মাঝির লাশ উদ্ধার

গুরুদাসপুরে নিখোঁজের ৩৬ ঘন্টা পর নৌকার মাঝির লাশ উদ্ধার

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া থেকে চলনবিলে ভাড়ায় যাত্রী নিয়ে নিখোঁজ নৌকার মাঝি আরজুর (৩০) লাশ ৩৬ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৮ আগস্ট) সকালে গুরুদাসপুর উপজেলার বিলশা বিল থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকা থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করে পুলিশ। নৌকার মাঝি আরজু সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আনন্দনগর গ্রামের মো. কদম আলীর ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আরজু মিয়ার সঙ্গে মুঠোফোনে তাদের শেষ কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ ছিল।

সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম মৃধা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে চলনবিলে বেড়ানোর উদ্দেশ্যে বের হন আরজু মিয়া। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার বেলা দুইটার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা এলাকায় আত্রাই নদী থেকে রক্তমাখা অবস্থায় নৌকাটি উদ্ধার করা হয়।

সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার বলেন, নৌকার মাঝি আরজু মিয়ার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে হত্যাকান্ড বলে মনে হচ্ছে। সিআইডির ক্রাইম টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com