সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নওগাঁর মহাদেবপুরে সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ শুরু হয়েছে।

শনিবার ২৮ আগস্ট বেলা ১১ টায় এ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান, ক্ষেত্র সহকারী আবদুস সালাম।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বরুণ মজুমদার, কাজী সামছুজ্জোহা মিলন, আমিনুর রহমান খোকন, অসিত দাস, ইউসুফ আলী সুমন, গোলাম রসুল বাবু, সাখাওয়াত হোসেন, এম এ আজিজ, আবেদ আলী মন্ডল, আক্কাস আলী, আজাদুল ইসলাম, লিয়াকত আলী বাবলু, আব্দুর রশিদ প্রমুখ।

উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় জানানো হয় কর্মসূচির দ্বিতীয় দিন থেকে পর্যায়ক্রমে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ক পরামর্শ, সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরে মহাদেবপুর উপজেলায় ৯৪৪৮ মেট্রিক টন মাছ চাষ হয়েছে। ১১শত মৎস্যজীবীদের আইডি কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অনেক এগিয়ে। ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম। সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম বলেও মতবিনিময় সভায় জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com