মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ স্বর্নের চেইন হেরোইন সহ গ্রেফতার ৬

ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ স্বর্নের চেইন হেরোইন সহ গ্রেফতার ৬


 আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ স্বর্নের চেইনসহ চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এর মধ্যে দুই নারী ছিনতাইকারী রয়েছে। বুধবার রাতে নগরীর বাঘমারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।ডিবির সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীর জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় নিজেরাই ভীড় কৌশলে নারীদের গলার চেইনসহ পরিধেয় স্বর্নলংকার ও দামী মোবাইল ছিনিয়ে নিচ্ছে। চক্রটির সাথে থাকা স্বর্নের চেইন কাটা যন্ত্র কাটার দিয়ে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, এই চক্রটি অটোতে যাত্রী সেজে বসে সুকৌশলে পাশের নারী যাত্রীর স্বর্নালংকার কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডিবি পুলিশের নিয়মিত অভিযানকালে বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে নগরীর বাঘমারা এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,জাহাঙ্গীর মিয়া,ছাহেরা খাতুন, নারগিছ বেগম ও আরাফাত আলী ওরফে কাপ্তান। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিবনগর থানার দরমন্ডল গ্রামে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮টি স্বর্নের চেইন, ৩টি ইমিটেশন চেইন, ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার একটি কেচি উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।ডিবির ওসি (তদন্ত)ফারুক আহমেদ আরো জানান, এই চক্রটি এর আগে ছিনতাইকালে গ্রেফতার হয়। তবে মামলা থেকে বের হয়ে আবারো একই কায়দায় ছিনতাই শুরু করে। এছাড়া এসআই আব্দুল জলিল বৃহস্পতিবার সকালে নগরীর দিঘারকান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রিয়াজুল ইসলাম ওরফে রিয়াদুল ও সুজন ইসলাম ওরফে সিজন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com