সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোম্পানীগঞ্জে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গুলি

কোম্পানীগঞ্জে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গুলি


নোয়াখালী প্রতিনিধি :


 নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।  

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গুচ্ছ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, গত ২-৩ দিন আগে মেয়ে সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে বিরোধ হয় জুলুম বাদশার ভাতিজা ও স্থানীয় জিয়াল মাঝি ছেলে রাসেলের মধ্যে। এই বিরোধকে কেন্দ্র শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চরফকিরা ইউনিয়নের গুচ্ছ গ্রাম বাজারে প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ৫-৮ রাউন্ড গুলি ছোড়ে তোসিল মাঝির জেলে জালাল উদ্দিন ওরফে বোজলা। 

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের আবু সুফিয়ার ওরফে জিয়াল মাঝির ছেলে মো.রাসেলের সাথে একই গ্রামের ছিদ্দিকের ছেলে মো. সোহেল ও মো.আমিরের সাথে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এ ঘটনা কেন্দ্র করে ৪-৫ টি ফাঁকা গুলির শব্দ শুনেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে জানতে জালাল উদ্দিন ওরফে বোজলার ফোনে একাধিক বার যোগাযোগ করা হলে ফোন ব্যস্ত পাওয়া যায়।

 কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় এলাকাবাসী ৪-৫ ফাঁকা গুলির শব্দ শুনেছেন। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটনা ঘটেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com