বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় অসুস্থ সাংবাদিককে আর্থিক সহায়তা দিলেন সাংবাদিক কল্যান পরিষদ(জিএসকেপি)

গাইবান্ধায় অসুস্থ সাংবাদিককে আর্থিক সহায়তা দিলেন সাংবাদিক কল্যান পরিষদ(জিএসকেপি)

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সাংবাদিক নুরুল ইসলামকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷
সাংবাদিক নুরুল ইসলাম জাতীয় দৈনিক অপরাধ কন্ঠের গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

গাইবান্ধা সাংবাদিক কল্যান পরিষদের(জিএসকেপি) উদ্দ্যােগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামে তার বাড়ীতে গিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক দৈনিক যুগান্তরের প্রতিনিধি গোবিন্দ লাল দাস,আরটিভি’র প্রতিনিধি ফেরদৌস জুয়েল,একাত্তুর টিভি’ র প্রতিনিধি শামীম আল সাম্য, বৈশাখী টিভি’ র প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম,এস এ টিভি’র কায়সার প্লাবন,আনন্দ টিভি’র প্রতিনিধি মিলন খন্দকার,নিউজ ২৪ টিভি’ র সাইফুল ইসলাম প্রিন্স,সিএনএন বাংলা টিভি’ র ফারহান শেখ, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি ফয়সাল জনি, নতুন দিগন্তের সঞ্জয় সাহা সহ অন্যান্যেরা।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ্য সাংবাদিক নুরুল ইসলামের শারীরিক খোজ খবর নেন,এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আর্থিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে সাংবাদিক নুরুল ইসলাম বলেন,আমার এই দু:সময়ে কেউ এগিয়ে না আসলেও আপনাদের পাশে পেয়ে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ।
সবাই আমার জন্য দোওয়া করবেন।আমি যেন দ্রুত সুস্থ হয়ে আগের মতো সাংবাদিকতা পেশায় ফিরতে পারি।

গাইবান্ধা সাংবাদিক কল্যান পরিষদের অন্যতম নেতা মাছরাঙ্গা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি কবি সিদ্দিক আলম দয়াল বলেন,
গাইবান্ধায় নতুন ইতিহাস সৃষ্টি হলো আজ। সাংবাদিক কল্যাণ পরিষদের এই মহান উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।

সংগঠনটির সদস্য সচিব একাত্তুর টিভি’ র সাংবাদিক শামীম আল সাম্য বলেন,মুলত সংগঠনটি সাংবাদিকদের কল্যানে কাজ করবে। সাংবাদিকতা পেশায় থেকে যারা নির্যাতিত হয়েছেন,হামলা-মামলার শিকার হয়েছেন, শারীরিক ভাবে অসুস্থ্য হয়েছেন,এমনকি করোনা কালীন সময়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন এবছর এমন ৪০ জন গনমাধ্যম কর্মীকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন,এই সংক্রান্তে সাংবাদিকদের কাছে আবেদন চাওয়া হয়েছে,অনেকেই আবেদন করেছেন,সেগুলো যাচাই বাছাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com