সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোয়োন্দা পুলিশের অভিযানে হত্যার মামলার আসামি সহ গ্রেফতার ৬

গোয়োন্দা পুলিশের অভিযানে হত্যার মামলার আসামি সহ গ্রেফতার ৬


নোয়াখালী প্রতিনিধি :


 নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ও মাদক কারবারি সহ ৬জনকে আটক গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত জেলার বেগমগঞ্জ, সেনবাগ, চরজব্বর ও কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার দুপুরে আড়াইটার দিকে সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুলের সামনে থেকে হত্যা মামলার আসামি মোজাম্মেল হোসেন সিহাব (২০) ও মো.সাহাদাত হোসেন বাদশাকে (২০) গ্রেফতার করা হয়। একই দিন কবিরহাট থানা এলাকা থেকে একটি মামলার পলাতক আসা,ি ডাকাত মিজানুর রহমান ওরপে কানা মিজানকে (৩০) আটক করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগ রাতে বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো.দেলোয়ার হোসেনকে (৪৩) ৪০ পিস ইয়াবা, মো. রহিম উদ্দিন মিলনকে (৪২) ১০০ গ্রাম গাঁজা এবং মাদক কারবারিদের সহযোগি আমির হোসেন পারভেজকে (২১) গ্রেফতার করা হয়। 

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com