সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় নারী সহ অবৈধ কার্যকলাপের অভিযোগে কফি হাউজের মালিক গ্রেফতার

ভালুকায় নারী সহ অবৈধ কার্যকলাপের অভিযোগে কফি হাউজের মালিক গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ভালুকায় ড্রীম কফি হাউজের আড়ালে অসামাজিক কার্যকলাপ ও রমরমা মাদকের আড্ডার অভিযোগে দুই নারীসহ প্রতিষ্ঠানের মালিক রিয়াজ মোহাম্মদ শাহিনকে (৫০) গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে আধা কিলোমিটার পশ্চিমে ভালুকা-মল্লিকবাড়ি সড়কের পাশে বর্তা গ্রামের ইসলাম ভিটায় অবস্থিত ওই কফি হাউজে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার আব্দুল মজিদের ছেলে রিয়াজ মোহাম্মদ শাহিন ড্রিম কফি হাউজের আড়ালে ছোট ছোট বেশ কয়েকটি রুম নির্মাণ করে চড়া ভাড়ায় বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষ দিয়ে দিন রাত চালিয়ে যাচ্ছিলেন অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা। কফি খাওয়ার নাম করে বিভিন্ন এলাকা থেকে আসা কম ও মধ্যবয়সি ছেলে মেয়েরা রুম ভাড়া নিয়ে ঘন্টার পর ঘন্টা চালিয়ে আসছিলো অসামাজিক কার্যক্রম। আর এই সুযোগে ওই প্রতিষ্ঠনটির মালিক রিয়াজ মোহাম্মদ শাহিন হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা।স্থানীয় লোকজন বহুবার প্রতিবাদ করেও বন্ধ করতে পারেননি এ সব অনৈতিক কাজ। কেউ প্রতিবাদ করলে পুলিশি হয়রানীসহ বিভিন্ন ধরণের হুমকী দেয়া হতো বলে জানা যায়। এরই অভিযোগে বৃহস্পতিবার রাতে ভালুকা মডেল থানা পুলিশ ওই কফি হাউজে অভিযান চালিয়ে দুই নারীসহ প্রতিষ্ঠানটির মালিক রিয়াজ মোহাম্মদ শাহিনকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়,এমন কোন শ্রেণীর লোক নেই যে,এখানে আসেনি। রাতদিন বিভিন্ন ছোট ছোট কুঠরী ঘরে চলে আসছে দেহ ব্যবসা ও মাদকের রমরমা আড্ডা হয়। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান,কফি হাউজের আড়ালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দুই নারীসহ প্রতিষ্ঠানটির মালিককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সকলকে আজ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com