সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে বাজারের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ, কাজ বন্ধ করে দিলে প্রশাসন

ঝালকাঠিতে বাজারের জমি দখল করে ভবন নির্মানের অভিযোগ, কাজ বন্ধ করে দিলে প্রশাসন


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া বাজারের জমি দখল করে ভবন নির্মান কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। পুনরায় ওই জমিতে ভবন নির্মাণ কাজের পায়তারা করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, লেবুবুনিয়া বাজার মসজিদের সামনে এবং নৈকাঠি- ভান্ডারিয়া সড়কের বাজার রোডের মধ্যবর্তি কয়েকফুট জমিতে টিন কাঠের ঘর তুলে সাতুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান বসতেন। জেলা পরিষদের অর্থায়নে সেখানে “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” এবং ১নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্মানের কাজ শুরু করা হয়। কাজের তদারকির দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান উজ্জল। বাজারের জমিতে ভবন নির্মানের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল কাজ বন্ধের নির্দেশ দেন। স্থানীয় ইউনিয়ন তহশীলদার সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন। পুনরায় আবার কাজ চালু করার পায়তারা করছে বলে অভিযোগ ওই এলাকার স্থানীয়দের। স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান উজ্জল জানান, বাজারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করছি। জেলা পরিষদ থেকে কিছু টাকা বরাদ্ধ পাওয়ায় “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” এবং ১নং সাতুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় নির্মানের কাজ শুরু করছিলাম। বাজার ও জমি ইউনিয়ন পরিষদের অধীনে থাকায় আগামী মাসিক সাধারন সভায় পাশ হলেই আবার কাজ শুরু করতে পারবো। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল জানান, প্রথমে জমিটি আমাদের ভাবছিলাম। পরে ইউনিয়নের জমি জানতে পেরে তা চেয়ারম্যান বরাবরে ন্যস্ত করেছি। ইউপি চেয়ারম্যান পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী যে কোন ব্যবস্থা নিতে পারবে। যদি কোন ব্যাপারে আমাদের সহায়তা চায় আমরা সহায়তা করবো। সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হক নিপু জানান, জমিটি বাজারের, তাই ইউনিয়ন পরিষদে অধীনে রয়েছে। যে কাজই শুরু করা হোক না কেন, আমি কখনও প্রজ্ঞাপনের বাইরে যাবো না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com