সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংড়ায় নৌকাসহ মাঝি নিখোঁজ,রক্তমাখা নৌকা উদ্ধার

সিংড়ায় নৌকাসহ মাঝি নিখোঁজ,রক্তমাখা নৌকা উদ্ধার


রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ 


নাটোরের সিংড়ায় নিখোঁজের একদিন পেরিয়ে গেলেও নৌকার মাঝি আরজুর (৩০) কোন সন্ধান মেলেনি।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) আনুমানিক রাত ৯ টার দিকে নিখোঁজ হন তিনি।
তবে নৌকা চালক আরজু কে পাওয়া না গেলেও গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা নামক স্থান থেকে রক্তমাখা নৌকার সন্ধান পাওয়া গেছে। 
নিখোঁজ ওই নৌকা  চালক সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আননদনগর গ্রামের কদম আলীর পুত্র।
স্থানীয়সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার বিকেলে বিলদহর ঘাট থেকে যাত্রী সহ নৌকা নিয়ে বের হয় আরজু। রাতে বাড়ি না ফিরায় স্বজনরা খোঁজ খবর নিতে থাকে। শুক্রবার দুপুর ২ টার দিকে গুরুদাসপুর উপজেলার হরদমা নামক স্থান থেকে নৌকার সন্ধান পাওয়া যায়। তবে নৌকা চালক কে খুঁজে পাওয়া যায়নি।  নৌকায় রক্তের দাগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।ধারনা করা হচ্ছে, তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হতে পারে।
নিখোঁজ মাঝি আরজুর বউ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আরজুর সাথে আমার কথা  হয়েছে, সে জানায় গুরুদাসপুরের বিলশা আছি ।রাত ৯টা থেকে ফোন বন্ধ পাই। তারপর থেকে খোঁজ করে পায়নি। 
এ ঘটনায় সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, নৌকার সন্ধান পাওয়া গেছে।  চালককে খোঁজা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com