রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসির বড় জয় প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’-এর বাজিমাত, ইমরানের নতুন রেকর্ড ‘রাত দখল’ মিছিলে জয়া আহসান, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী সম্মানসূচক ডক্টরেট পেলেন রানি মুখার্জি ২১ ফাউলের শিকার নেইমার, জোড়া অ্যাসিস্টে সান্তোসের দারুণ জয় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মায়ের জিপিএ-৫, ছেলের গোল্ডেন জিপিএ-৫ রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের দুটি, মির্জা ফখরুলের একটি মনোনয়নপত্র জমা চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২


মো.হোসেন আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে ২৭৪ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত. মহির উদ্দিনের ছেলে মোঃ আল-আমিন হোসেন (২১) এবং সাতক্ষীরা পৌরএলাকার রইছপুর এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জয়নাল আবেদীন (২৭)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা কলারোয়া সরকারী কলেজের মেইন গেটের সামনে সাতক্ষীরা-যশোরগামী পাকা রাস্তার উপর অভিযান চালায়।

এ সময় মোঃ আল-আমিন হোসেন (২১) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৭৪ পিস ইয়াবা। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে সাতক্ষীরা সদর থানার খানপুর গ্রামের নির্মাণাধীন হযরত হাসান-হুসাইন (রাঃ) জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মোঃ জয়নাল আবেদীনকে দুই কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৮১, তারিখ ২৭/০৮/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৯(ক) ধারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com