সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশপুরে যৌতুকের জন্য স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

মহেশপুরে যৌতুকের জন্য স্ত্রীকে ঝলসে দেওয়ার অভিযোগ

আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ঝিনাইদহের মহেশপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রাখালভোগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনায় স্ত্রী নাজমা বাদী হয়ে স্বামী মফিজ উদ্দিনকে আসামি করে আজ শুক্রবার সকালে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছে।

এলাকাবাসী সূূত্রে জানা গেছে, রাখালভোগা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন(৪৫) পার্শ্ববর্তী জীবননগর উপজেলার রায়পুর গ্রামের আবু তাহেরের মেয়ে নাজমা খাতুন(৩৩)কে ৪ বছর পূর্বে তার প্রথম স্বামীর কাছ থেকে বিভিন্ন মিথ্যা নানা রকম প্রলোভন দেখিয়ে ও ফুঁসলিয়ে বিয়ে করে। বিয়ের পর মফিজ নিজের স্বার্থে তার স্ত্রী নাজমাকে বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে অনেক নির্যাতন সহ্য করার পর একটি মানবাধিকার সংগঠনের সহযোগিতায় দেশে ফিরে আসে। ওই মানবাধিকার সংগঠনটি নাজমার ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাড়ির সাথে একটি মুদি দোকান করে দেয়। বর্তমানে ওই দোকানের মাধ্যমে নাজমার সংসার চলে।

আহত নাজমা খাতুন জানান, স্বামী মফিজ যৌতুকের জন্য তাকে বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। ইতিমধ্যে কয়েকবার তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আমার স্বামী একটি ইজিবাইক যৌতুক হিসাবে দাবি করে। সে সময় আমি অপারগতা প্রকাশ করায় দোকানের চা তৈরীর কেতলির গরম পানি আমার শরীরে জোরপূর্বক ঢেলে দিয়ে ঝলসে দেয়। জানতে পেরে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।  

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com