সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাতের আঁধারে কবর থেকে তরুণীর মরদেহ উত্তোলন করলো দুর্বৃত্তরা

রাতের আঁধারে কবর থেকে তরুণীর মরদেহ উত্তোলন করলো দুর্বৃত্তরা

মো.হোসেন আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের দাফনের পর এক তরুণীর মরদেহ কবর থেকে উত্তোলন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ আগস্ট) ভোররাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। মৃত তরুণী তানজিল আক্তার মুন্নি (১৫) কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের খেরশেদ সরদারের মেয়ে। ক্যানসারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) মারা যান এই তরুণী।

কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম জানান, মুন্নির মায়ের সঙ্গে একই গ্রামের আমজাদ হোসেনের পরকীয়া সম্পর্ক তৈরি হয়। এরপর মুন্নিকে রেখে চলে যান তার মা। পরবর্তীতে মুন্নির ক্যানসার ধরা পড়ে। মুন্নির মা তাকে আমজাদের বাড়িতে নিতে চাইলে নিতে দেননি আমজাদ। পরে মুন্নির মা আমজাদ হোসেনের বাড়ি থেকে চলে আসেন। এরপর থেকে আমজাদ হোসেন নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছেন মুন্নির মাকে ঘরে তুলতে।

তিনি বলেন, এরই মধ্যে বৃহস্পতিবার মুন্নি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। দুপুরের পর তাকে দাফন করা হয়। রাতের আধারে পূর্বশত্রুতার জের ধরে আমজাদ হোসেনই এই অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছেন বলে সবাই ধারণা করছেন। কবর খুঁড়ে মরদেহটির অর্ধেক বাইরে বের করে রেখে গেছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অমানবিক ও ন্যক্কারজনক ঘটনাটি কারা ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com