সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেছারাবাদে নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা

নেছারাবাদে নেশার টাকা না দেয়ায় পিতাকে হত্যা

মোঃ মিজানুর রহমান //পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) নেশার টাকা না পেয়ে মো: জয়নাল আকন(৭০) নামে এক জনকে পিটিয়ে হত্যা করেছে ছেলে রাজ্জাক আকন(৩৮)। বৃহস্পতিবার বিকেলে উক্ত ঘটনা ঘটে নেছারাবাদ উপজেলার দক্ষিন মাহামুদকাঠি গ্রামের আকন বাড়ীতে। মাদক আসক্ত ছেলে রাজ্জাক তার বাবাকে টাকার জন্য চাপ দিলে টাকা দিতে অস্বীকার করিলে একটি কোদাল দিয়ে সে বাবার মাথায় আঘাত করলে তিনি লুটিয়ে পড়ে। পরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার পরই রাজ্জাক আকন পালিয়ে গেছে।নিহত জয়নাল আকনের মেজ ছেলে সুমন আকন বলেন, তার ভাই রাজ্জাক এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত লোক। সে কোন কাজকর্ম করতোনা। সংসারে তার স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। সে মাদকাসক্ত  হওয়ায় তার সংসার বাবা ও অন্য ভাই মিলে চালাত। সে প্রায়ই নেশার টাকার জন্য বাবা ও ভাইদের  সাথে ঝগড়াজাটি করত। ঘটনার দিন দুপুরে রাজ্জাক বাড়ীতে এসে বাবার কাছে নেশার টাকা চায়। বাবা  টাকা দিতে অস্বীকৃতি জানান। সে বাবাকে বকাঝকা করতে থাকে। একপর্যায়ে  রাজ্জাক বাবাকে কোদাল দিয়ে মাথায় একটি সজোরে পিটান দেয়। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে।গুরুতর অবস্থা দেখে সাথে সাথে বাবাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নিয়ে গেলে হাসাপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিউজ লেখা পর্যন্ত, লাশ ময়না তদন্তের কাজ শেষ করে বাড়ী নিয়ে দাফনের প্রক্রিয়া চলছে।
 নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন  জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেনসহ আমরা সরেজমিনে গিয়েছি। এলাকাবাসী জানিয়েছে হত্যাকারী নেশাগ্রস্ত পাগল। নিহত ব্যাক্তির আত্মীয় স্বজনরা  বাড়ীতে ছিল না, তারা লাশ ময়না তদন্ত শেষে দাফন নিয়ে ব্যস্ত। এখনো মামলা হয়নি, মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ওই এলাকায় অবস্থানরত আছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com