শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে ব্র্যাকের উদ্যোগে জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) শহরের গৌরীপুর এলাকায় ব্র্যাক, আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী।
ব্র্যাকের শেরপুর আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ। সভার শুরুতে ব্র্যাকের জেন্ডার জাষ্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ময়মনসিংহের জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. খালেকুজ্জামান।
এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, ব্র্যাক প্রধান কার্যালয়ের জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের প্রধান মাসরেকা খান, কর্মসূচি ব্যবস্থাপক ধীমান হালদার, শেরপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জামালপুরের আঞ্চলিক হিসাব রক্ষণ কর্মকর্তা পবিত্র কুমার ঘোষ, যক্ষ্মা কর্মসূচির জেলা ব্যবস্থাপক নার্গিস বেগম, শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মানিক দত্ত, গণমাধ্যমকর্মী দেবাশীষ সাহা রায় ও জি.এইচ হান্নান প্রমুখ বক্তব্য দেন।
সভায় ব্র্যাক কর্মকর্তা মাসরেকা খান ব্র্যাকের জেন্ডার বিষয়ক পঞ্চবার্ষিক কর্মকৌশল সম্পর্কে সম্যক ধারণা দেন।
সভায় প্রধান অতিথি মোক্তাদিরুল আহমেদ বলেন, একটি কন্যা সন্তান যদি সঠিকভাবে সুশিক্ষিত হতে পারেন, তবে তিনি রাষ্ট্রের জন্য সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তাই কন্যা শিশুকে সুস্বপ্ন দেখানোর মাধ্যমে ছেলে সন্তানের মতোই সমান গুরুত্ব দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এতে দিন দিন নারী-পুরুষের বৈষম্য দূর করা সম্ভব হবে ফলে সরকারের এসডিজি অর্জনে নারীরা ইতিবাচক ভূমিকা রাখবে। এসময় ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply