সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোঙর সমাজে পিছিয়ে থাকাদের উন্নয়নে কাজ করছে;উখিয়ায় নোঙর নির্বাহী পরিচালক

নোঙর সমাজে পিছিয়ে থাকাদের উন্নয়নে কাজ করছে;উখিয়ায় নোঙর নির্বাহী পরিচালক

এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে জনসচেতনতা বৃদ্ধি ও  সামাজিক উন্নয়ন মূলক সংস্থা  নোঙরে’র উদ্যোগে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সামাজিক বিনোদন মূলক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।

২৬ আগষ্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোঙরের নির্বাহী পরিচালক মোঃ দিদারুল ইসলাম।

প্রতিযোগিতার বিষয়ের মধ্যে ছিল বালিশ ছুড়া-ছুড়ি,হাড়ি ভাঙ্গা,মোরগ লড়াই, ছোটদের দৌড় ও কুঁইজ প্রতিযোগিতা। 

প্রধানঅতিথি  বলেন, উখিয়া উপজেলায় নোঙর সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন প্রতিযোগিতা ও  কার্যক্রমের মাধ্যমে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সমাজে যারা অবেহেলিত আছে তারা বোঝা নয়,তারা ও আমাদের সম্পদ এবং মহান আল্লাহর সৃষ্টি। তাই নোঙরের কাজ হলো পিছিয়ে থাকা জনগোষ্ঠী ও সমাজে অবহেলিতদের মুখে হাসি ফুটানো। তিনি মাদক,  বাল্য বিয়ে, নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার ও আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোঙরের  উপদেষ্টা সাজ্জাদ হোছেন,প্রকল্প ব্যবস্হাপক সালেহ আহমেদ মজুমদার, প্রকল্প কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন, ফিজিওথেরাপিস্ট মোঃমাহাবুর রহমান, স্বেচ্ছাসেবী জোবায়দা আক্তার ,জায়েদা আক্তার ,পারভীন আক্তার , ফারজানা আক্তার ও পাভেল কান্তি নাথ ।

প্রতিযোগিতায় অনেক প্রতিযোগি স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে প্রতিযোগিতাকে মাতিয়ে তুলে এবং এ রকম আরো অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজন করার জন্য প্রতিযোগিরা নোঙরের নির্বাহী পরিচালক এর নিকট দাবি রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com