শিশির খাঁন,সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ৩৩নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে কারন দশানো নোটিশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক অফিস ঢাকা থেকে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চিঠি পাঠানো হয়। এছাড়া ১০ কর্ম দিবসের মধ্যে হাবিবুর রহমানকে চিঠির জবাব দিতে বলা হয়েছে। জানা গেছে, হাবিবুর রহমানের পিতা আঃ সামাদ মিয়াসদরপুর উপজেলার ৩৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। পিতার মৃত্যুর পর হাবিবুর রহমান সেই স্কুলে চাকুরী পান। এরপর তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর রহমানের পিতার মৃত্যুর পর তার মাতা রোকেয়া বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। রোকেয়া বেগম ২০১৫ সালের ১ লা জানুয়ারী মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর ২০১৫ সালের জানুয়ারী থেকে ২০২০ সালের মে পর্যন্তহাবিবুর রহমান ৩ লাখ ৬৫ হাজার ২শত ৭৬ টাকা অবৈধ ভাবে উত্তোলন করেন। এ নিয়ে স্থানীয় জনৈক মোঃ নুরুল ইসলাম ফরিদপুর জেলা প্রশাসকসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করে। সেই অভিযোগ জানাজানি হবার কারনে এবং চাকুরী বাচাতে ২০২০ সালের ১১ জানুয়ারী উত্তোলনকৃত ৩ লাখ ৬৫ হাজার ২শ ৭৬ টাকা সোনালী ব্যাংক সদরপুর শাখায় ট্রেজারী চালানোর মাধ্যমে জমা দেন। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্তে হাবিবুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। অবৈধ ভাবে পিতার পেনশন হিসেব উত্তোলন সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমাল- ২০১৮ এর বিধি ৩ এর অনুচ্ছেদ (খ) ও (ঘ) মোতাবেক ‘অসদাচর’ ও ‘দূর্নীতি পরায়ণ’’ দায়ে অভিযুক্ত হওয়ায় বিধি-১২(১) মোতাবেক স্মারক নং ৩৮.০১.০০০০.০০০.২৭.০২৪.২১-৩৮৬(৬)। ২২ আগষ্ট ২০২১ তারিখ হতে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালকমো: ইফতেখার হোসেন ভূইয়া সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান জানান, একটি চিঠি তিনি পেয়েছেন। নির্ধারিত সময়েই চিঠির জবাব দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মালেক বলেন, ঢাকা থেকে চিঠির মাধ্যমে হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করার চিঠি পেয়েছি। সেই মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply