সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জের ধরে রাবিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাটি গ্রামে ঘটনাটি ঘটেছে। সে ওই গ্রামের শেখ বাচ্চু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রায় ১১ মাস আগে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিন গ্রামের মাতু মোল্লার ছেলে সাইফুল ইসলামের সাথে বিয়ে হয় রাবিয়া আক্তারের। বিয়ের পর থেকে পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকতো । দুই দিন আগে স্বামীর সাথে ঝগড়া করে রাবিয়া আক্তার বাবার বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার দুপুরে ফাঁকা বাড়িতে তার শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন রাবিয়ার নিথর দেহ উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংগাইর থানার পুলিশ লাশ বিকেলে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply