সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সাদুল্লাপুরে ২ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

গাইবান্ধার সাদুল্লাপুরে ২ যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণের ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক দুই যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তাদের কেন চাকরি থেকে বরখাস্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অভিযুক্তরা হলেন, সাদুল্লাপুর উপজেলার সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ আলী ভূইয়া (বর্তমানে নরসিংদীর জেলার উপজেলায়) কর্মরত ও হাসান আলী (বর্তমানে সৈয়দপুর, নীলফামারী) কর্মরত আছেন ।

অফিস আদেশে বলা হয়েছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অত্যন্ত সুকৌশলে অনিয়ম দুর্নীতি ও জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ আলী ভুইয়া ও হাসেন আলী।
তারা উভয়ে অনৈতিক সুবিধা গ্রহণে সাদুল্লাপুর উপজেলার ৪ হাজার ২৯৪ জনের অনুমোদিত তালিকা দিয়েই প্রশিক্ষণ শুরু করে ভুয়া বিল-ভাউচার ও তথ্য গোপন করাসহ নানা কৌশলে সরকারের ১৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয় করেন।
প্রাথমিক তদন্তে এ নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনসহ স্থানীয়ভাবে উত্থাপিত নানা অভিযোগের সত্যতাও পায় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
এছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনে বহিরাগত ইমরান হোসেনকে বিধিবহির্ভূতভাবে নিয়োগ ও প্রভাষক শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১৮ জনকে জালিয়াতির মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অন্তর্ভুক্তির অভিযোগের প্রমাণও উঠে এসেছে।

আদেশে অসদাচারণ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত তৎকালীন যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ আলী ভুইয়া ও হাসেন আলী সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ৩ (খ) ও ৩(ঘ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সুতরাং কেন তাদের বরখাস্ত করা হবেনা তার জবাব আগামি ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আদেশ পত্রে।

এরআগে, চলতি বছরের জানুয়ারীতে একটি বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়।
বিষয়টি নজরে আসায় দুর্নীতি তদন্তে পৃথক তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
যুগ্ম সচিব বদরে মুনিরের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গাইবান্ধা ও রংপুরের গঙ্গাচড়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সরেজমিনে তদন্ত করেন।
তদন্তে ঘুষ, অনিয়ম ও দুর্নীতিসহ কর্মকর্তাদের নানামুখী জালিয়াতির বিস্তর তথ্য-প্রমাণ পায় কমিটি।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে যুব উন্নয়ন অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com