সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা।

যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার চেষ্টা।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা র হাইলধর ইউনিয়নের, হেটিখাইন গ্রামের এক গৃহবধুকে কানের নিচের ও হাতের রগ কেটে দিয়েছে তার কুলাঙ্গার স্বামী।
ঘটনার বিবরণে স্হানীয় এলাকাবাসী সুত্রে জানাগেছে,শান্তা র স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মাদক ব্যাবসায় লিপ্ত রয়েছ বলে অভিযোগ পাওয়া যায়।
এই নির্মম ঘটনার সাথে জড়িত ঘাতক মাদকাসক্ত অবস্থায় ঘরে প্রবেশ করে নেশার টাকার চেয়ে টাকা না পেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শান্তার উপর অতর্কিত হামলা করে।এর আগে যৌতুক এর টাকার জন্য এই রকম নারকীয় নির্যাতন করে হত্যার চেষ্টা করে।
ঘটনার পর পর স্হানীয় পাড়া, প্রতিবেশীরা আহত শান্তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নির্যাতীতা শান্তা এখন চটগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ঘাতক স্বামী পলাতক মামলার প্রস্তুতি চলছে।স্হানীয় এলাকাবাসী এই ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে, মানবাধিকার ও সামাজিক সংগঠন, মিডিয়া ও সমাজের সকল মানুষের প্রতি এই অসহায় মহিলার পাশে থাকার আহ্বান জানানন।বর্তমানে আশংকাজনক অবস্থায় শান্তা নামের গৃহবধু চট্টগ্রাম মেডিকেল এর চতুর্থ তলায় ২০ নাম্বার ওয়ার্ডে আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com