সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাতক্ষীরায় মাছের সঙ্গে শত্রুতা, চাষির ক্ষতি ১০ লাখ

সাতক্ষীরায় মাছের সঙ্গে শত্রুতা, চাষির ক্ষতি ১০ লাখ

মো.হেসেন আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:


সাতক্ষীরায় দূর্বৃত্তরা ঘেরে বিষ ঢেলে দেয়ায় এক ব্যক্তির প্রায় ১০ লক্ষ টাকার মাছ মরে গেছে। এতে সর্বশান্ত হতে বসেছেন ওই মাছচাষী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামের রবিউল ইসলাম ডালিম ১২ বিঘা জমিতে মাছ চাষ করেছিলেন। ছোট্ট আয়তনের এ মাছের ঘেরে ছেড়েছিলেন রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছের পোনা। বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা তার সেই স্বপের মাছের ঘেরে বিষ ঢেলে দিয়েছে। বিষের তীব্রতায় মরে গেছে ১০ লক্ষাধিক টাকার মাছ। এখন মাছ চাষি রবিউল ইসলাম সর্বশান্ত প্রায়।

নেবাখালী গ্রামের আলাউদ্দীন মাস্টারের ছেলে ঘেরমালিক রবিউল ইসলাম ডালিম বলেন, ১২ বিঘা জমিতে মাছ চাষ করেছিলাম। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ ছিল ঘেরে। মাছগুলো ছিল আমার সম্পদ। বুধবার রাতে ঘেরের বাসায় ছিলাম। ভোর রাতে ঘেরের বাঁধে সবজির বাগানে শব্দ শোনার ঘন্টাখানেক পর দেখি ঘেরের মাছগুলো ছটফট করছে। এর কিছুক্ষন পরেই ঘেরের মাছ মরতে শুরু করে। প্রায় একগণ্টার মধ্যে ঘেরের সব মাছ মরে সাবাড় হয়ে যায়।

ডালিমের প্রতিবেশীরা বলেন, বিষ দিয়ে মাছ মেরে দিয়ে ডালিমের ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি করেছে। আগেও একবার তার ঘেরে বিষ দিয়ে তার অপূরণীয় ক্ষতি করেছিল একটি চক্র। দেনার দায়ে সে এখন পাগলপ্রায়। আগড়দাড়ী ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, দুর্বৃত্তের দেওয়া বিষে কয়েক ঘন্টার মধ্যে পথে বসলো মাছ চাষি রবিউল ইসলাম।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com