মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
কুমিল্লায় ৯ হাজার ৬৫০ পিস ইয়াবা ও গাজাসহ গ্রেফতার

কুমিল্লায় ৯ হাজার ৬৫০ পিস ইয়াবা ও গাজাসহ গ্রেফতার

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার সদর উপজেলারআমতলী মহাসড়কএলাকা থেকে ৭ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ ২ জন, আলেখারচর এলাকা থেকে ৩ি কেজি গাঁজাসহ ১ জন এবং সদর দক্ষিন উপজেলার কোটবাড়ী মহাসড়ক এলাকা থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবা বহনের অভিযোগে ১ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট রাতে জেলা সদরের আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো জামালপুর জেলার ইসলামপুর চিনারচর গ্রামের মোঃ আব্দুল মমিন (২২), বগুড়া জেলার গাবতলীর লাংলু মধ্যপাড়া গ্রামের মোঃ হেলাল (৩২)। এসময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

অপর অভিযানে সদরের আলেখারচর থেকে ৩ কেজি গাঁজাসহ গাজীপুর জেলার শ্রীপুরের ত্রিমোহনী গ্রামের হ্যাপী আক্তার (৩৫)কে গ্রেফতার করা হয়।

আরেকটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিনের কোটবাড়ী এলাকা থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ মাদারীপুর জেলা সদরের হাড়ি কুমারিয়া গ্রামের মোঃ শাকিল আহম্মেদ (২৩)কে গ্রফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com