বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধার সাঘাটায় বলগেট মেশিন সহ পাঁচজন আটক

গাইবান্ধার সাঘাটায় বলগেট মেশিন সহ পাঁচজন আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বলগেট মেশিন সহ পাঁচজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দী ও হলদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ডানতীর রক্ষা প্রকল্পের কাজের বালু উত্তোলনের নামে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাজুল ইসলাম বিশালাকার বলগেট নামের মেশিন দুটি বসিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রী করছিল।

২৬ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন এতে বাধা প্রদান করেন।
পরে ওই দিন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন সরেজমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেশিন দুটির কাজে নিয়োজিত থাকা ৫ জন কর্মচারীকে আটক করে ।
এবং বালু তোলা বন্ধ করে দেন।
এছাড়াও তাদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের তিন মাস করে জেল দেন।
এসময় উপস্থিত ছিলেন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি বেলাল হোসেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন।

উল্লেখ্যযে, গত ৯ আগস্ট এলাকাবাসী বাঁধ ও স্থাপনা রক্ষার্থে যমুনা নদী থেকে সকল অবৈধ বালু তোলা বলগেট মেশিন বন্ধে গাইবান্ধার জেলা প্রশাসক, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com