সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রবাসীকে পিটিয়ে পা ভেঙে দিল ভাই-বোন

প্রবাসীকে পিটিয়ে পা ভেঙে দিল ভাই-বোন


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সেনবাগে রতন ( ৪০) নামের এক সৌদি প্রবাসীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে তার আপন ভাই-বোন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রতনকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ও পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাকে ঢাকার পুঙ্গু হাসপাতালে প্রেরণ করে।

হামলার শিকার রতন জানায়, তিনি দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তার উপাজিত অর্থ পিতা- মাতা,ভাই-বোনদের জন্য পাঠিয়ে দেন। এরপর তার পাঠানো টাকা দিয়ে বাড়িতে বসবাসের জন্য বিল্ডিং নির্মাণ ও সম্পত্তি ক্রয় করে। তিনি বিদেশ থেকে দেশে আসার পর বাবা মারা যায়। বাবার মৃত্যুর পর রতন তার পাঠানো টাকার হিসাব ও সম্পদের হিস্যা দাবী করে। এ নিয়ে আপন ভাই-বোনেরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এর জেরে বৃহস্পতিবার সকালে ছোট ভাই দিপন (৩২),বড় বোন কিরণ (৪৫)ও সেজ ভাই রিপন (৩৭) আকস্মিক ভাবে তার ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর পা ভেঙে দেয়।

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, মারামারির ঘটনায় পা ভেঙে যাওয়া একজন থানায় এসে অবহিত করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com