সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরিরামপুরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেট হামলায় নিহত আওয়ামী লীগের নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com