এম শাহীন আল আমীন, জামালপুর।।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান। এর আগে জেলা প্রশাসক বকশীগঞ্জ থানা, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজার সার্বিক ব্যবস্থাপনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল রউফ তালুকদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
মত বিনিময় সভায় সার্বিক বিষয় তুলে ধরে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি প্রমুখ। মত বিনিময় সভায় জেলা প্রশাসক মুর্শেদা জামান বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে বকশীগঞ্জ উপজেলার জনসাধারণের কল্যানে কাজ করার আশ্বাস দেন।
Leave a Reply