বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে নদী ভাঙ্গন থেকে বিদ‍্যালয় রক্ষা ও স্থানান্তর না করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নদী ভাঙ্গন থেকে বিদ‍্যালয় রক্ষা ও স্থানান্তর না করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত


মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)থেকেঃ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নে অবস্থিত ২ নং পাইকেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গন থেকে রক্ষা ও বর্তমান স্থান থেকে স্থানান্তর না করার দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারটা পর্যন্ত এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে বিদ‍্যালয়টিতে অধ‍্যায়নরত ছাত্র-ছাত্রী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস‍্যসহ এলাকার শত শত নারী-পুরুষ উক্ত মানব বন্ধনে অংশ গ্রহন করে।
মানব বন্ধন থেকে জানানো হয় ২ নং পাইকের ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি পুরাতন ঐতিহ্যবাহি সরকারি প্রতিষ্ঠান। বিদ‍্যালয়টি ইতি পূর্বে ৪ বার দুধ কুমার নদীর গর্ভে বিলীন হয়েছে । বর্তমানে বিদ‍্যালয়টি দুধকুমার নদীর ভাঙ্গনের ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিদ্যালয় এলাকার নদী ভাঙন রোধে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করেছে, যা বর্তমানে চলমান রয়েছে। তাই বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেয়াটা অযৌক্তিক ও দুঃখজনক। বিদ্যালয়টি বর্তমান স্থান থেকে দু্ই কিলোমিটার দুরের সরিয়ে নিতে চাওয়া হচ্ছে। এতে চরাঞ্চলের শিশুদের পড়ালেখায় সমস্যা হবে। জনস্বার্থে বিদ্যালয়টি স্থানান্তর না করার দাবি জানানো হয়। তাই বিদ্যালয়টি যেন আগের স্থানে থাকে এই জন‍্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে উপজেলা প্রশাসন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন পাইকের ছড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি গাজিউর রহমান,
বিদ‍্যালয় পরিচালনা কমিটির সম্পাদক মজিবর রহমান, অভিভাবক মোজাম্মেল হক, সাব্বির আলম, ইউপি সদস‍্য নূরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com