শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া সান্তাহারে চোলাই মদসহ পুলিশের হাতে এক মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া সান্তাহারে চোলাই মদসহ পুলিশের হাতে এক মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে ১৫লিটার চোলাই মদসহ শ্রী স্বপন বাঁশফোর (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছেন সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টায় পৌর শহরের চা-বাগান এলাকার একটি কাঠের ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত স্বপন নওগাঁ জেলার আত্রাই উপজেলার জাত আমরুল গ্রামের শ্রী বিশ্বনাথ বাঁশফোরের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুর ইসলাম বলেন, স্বপন বাঁশফোর চোলাই মদ নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে এদিন সকাল ৯ টায় শহরের চা-বাগান এলাকায় রেলওয়ে জামে মসজিদের শাহিদের কাঠের ফার্নিচারের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে ফাঁড়ি পুলিশের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com