মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গাইবান্ধার ফুলছড়িতে ২ কেজি গাঁজাসহ একজন আটক

গাইবান্ধার ফুলছড়িতে ২ কেজি গাঁজাসহ একজন আটক

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার ফুলছড়িতে ২ কেজি গাঁজাসহ রমজান আলী (৩৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।

২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর চৌমহন গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত রমজান আলী ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটককৃত রমজান আলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মানস রন্জন দাসের নেতৃত্বে ডিবির একটি ফোর্স অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করাসহ তাকে আটক করা হয়।

গাইবান্ধার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মানস রন্জন দাস বাংলাদেশ বুলেটিন ২৪ কে এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রমজান আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com