বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তেঁতুলিয়া উপজেলায় উদ্বোধন করা হলো ১০এমভিএ ও বিদ্যুৎ উপকেন্দ্র

তেঁতুলিয়া উপজেলায় উদ্বোধন করা হলো ১০এমভিএ ও বিদ্যুৎ উপকেন্দ্র

মোঃ মনিরুজ্জামান প্রত্যাশা
তেতুঁলিয়া পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পঞ্চগড় জোনের তেতুলিয়া ১০ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেড়া এলাকায় নির্মিত উপকেন্দ্রের মুল ফটকে ফিতা কেটে উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ই আগষ্টে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এমএম শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবু আশরাফ মো ছালেহ,পঞ্চগড় জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মেহেদী হাসান, তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবু ছায়েম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির পঞ্চগড় জোনাল অফিস সূত্রে জানা যায়, ৬ কোটি ৫৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা ব্যায়ে ৪০ শতক জমির উপর নির্মিত তেতুঁলিয়া ১০ কেভি উপকেন্দ্রটি নির্মান করে মেসার্স রিভেরী পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। উপকেন্দ্রের ৪ টি ফিডারে প্রায় ৪৫০ কিলোমিটার সঞ্চালন লাইনের গ্রাহক সংখ্যা প্রায় ৯ হাজার ২০৫ জন। যার লোড ক্ষমতা ২ মেগাওয়াট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com