রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টেকনাফে দুই লক্ষ পঞাশ হাজার ইয়াবা উদ্ধার “

টেকনাফে দুই লক্ষ পঞাশ হাজার ইয়াবা উদ্ধার “

এফ.করিম, নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার থেকে।

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের সৈকতে মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় পাচার করার পূর্ব মূহুর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে দুই লক্ষ পঞাশ হাজার ইয়াবার একটি চালান উদ্ধার করতে সক্ষম হয়েছে ।

বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মিয়ানমার থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হলে ও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের ইনচার্জ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় ইয়াবার কারবারিরা মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ট্রলারে করে মেরিন ড্রাইভ সৈকতে এনে খালাস করার গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃ্ত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ জোনের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ট্রলারে ইয়াবার বস্তা গুলো ফেলে যায়।পরবর্তীতে বস্তা থেকে আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com