সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি


মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ


সুনামগঞ্জের ধর্মপাশায় কেন্দ্রে টিকা যত, প্রত্যাশী তার ৩ গুণ, টিকা কেন্দ্রে মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। কয়েক হাজার মানুষ স্বাস্থ্য বিধি উপেক্ষা টিকা নিতে এসেছেন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় হাজারো মানুষ টিকার জন্য ভীড় করছে। এসময় মানা হয়নি কোন স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব কারও মুখে মাস্ক নেই, কারও মাস্ক আবার থুতনিতে। এতো মানুষের ভীড়ের কারণে করোনা ভাইরাস সংক্রমণ আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই ধারা করছেন।জানা যায়,১৬ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হয়। এর পর টিকা না থাকায় সপ্তাহ দশেক প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ থাকে। সিনোফার্ম -ভেরোসল ভ্যাক্সিন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজ থেকে রাতেই ঘোষণা দেওয়া হয় বুধবার থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু হবে। এই ঘোষণা পেয়েই উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিকা নিতে আগ্রহীরা সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে আসতে থাকে। এতে করে ভীড় অনেক বেড়ে যায়। এসময় কে কার আগে টিকা নিবে এ নিয়ে চলছে ধাক্কাধাক্কি ও প্রতিযোগিতা।
টিকা নিতে আসা ধর্মপাশা সদর উপজেলার আব্দুল মোমেন নামের এক ব্যক্তি বলেন, ‘ভিড় দেখে আমি আতঙ্কিত হয়েছি। এই ভিড় উপেক্ষা করে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছাতে পারবো কি-না জানি না। তবে করোনা থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে এসে করোনাতেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।’
হাসিম মিয়া নামের অপর এক ব্যক্তি বলেন, ‘করোনা মহামারী শুরু হওয়ার পর এই প্রথম এত ভিড়ের মধ্যে পড়তে হলো। মোবাইলে কাউকে কল দিলে কলার টিউনে করোনা বিষয়ক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। অথচ টিকাদান কেন্দ্রে সেই সব নিয়মের কিছুই মানা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ একেবারেই উদাসীন বলে তিনি অভিযোগ করেন। তার অনুরোধ এভাবে টিকা কেন্দ্রে ভিড় করে মহামারী আরো ছড়িয়ে না দিয়ে সরকারের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেয়া হোক।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এমরান হোসেন বলেন, ‘অনেক মানুষ একসাথে টিকা নিতে এসেছে। যেকারণে ভীড় বেশি হয়েছে। গণটিকা কার্যক্রমে এ রকম হয়েছিল। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com