আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ:
গত ২৪/০৮/২০২১ খ্রীঃ রাত অনুমান ১১.০০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন খালপাড়,চড়াইল এলাকা হতে অপহরণরে দীর্ঘ ৪ মাস পর অপহৃত ভিকটিম স্কুলছাত্রী সুমাইয়া আক্তারকে উদ্ধার করলো পিবিআই,ময়মনসিংহ।
সুমাইয়া আক্তার (১২), পিতা-মোঃ আবুল কালাম (৪৫), সাং-মরিচার (টান মলামারী), থানা-ঈশ্বরগঞ্জ,জেলা-ময়মনসিংহ।সে ত্রিশাল থানাধীন কালিরবাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।ভিকটিম সুমাইয়া আক্তার তার খালা সখিনা বগেম, স্বামী-রহম আলী,সাং-বানিয়াধলা, থানা-ত্রিশাল,জেলা-ময়মনসিংহ এর হেফাজতে তার বাসায় থেকে লেখাপড়া করতো। বিবাদী রাসপল মিয়া (২৩) ভিকটিমের খালার বাসায় স্ত্রী-সন্তানসহ ভাড়া থেকে ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বিবাদী রাসলে মিয়া সুযোগ পাইলেই ভিকটিম সুমাইয়া আক্তারকে নানা অঙ্গ-ভঙ্গীতে কু-প্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম সুমাইয়া আক্তার তার বাবা সহ খালা ও খালুকে জানালে তারা বিবাদী রাসেলকে সতর্ক করে দেয় এবং বাসা ছেড়ে দিতে বললে বিবাদী রাসেল ক্ষীপ্ত হয়ে উঠে।ঘটনার দিন (০৯/০৫/২০২১) সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ভিকটিম সুমাইয়া আক্তার স্কুলে উপ-বৃত্তির টাকার খবর নেওয়ার জন্য কালীরবাজার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পর আর ফিরে আসে নাই। ভিকটিমকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে ভিকটিমের বাবা ত্রিশাল থানায় নিখোজের বিষয়ে জিডি নং-২০১, তাং-০৫/০৬/২০২১খ্রীঃ এন্ট্রি করে।পরবর্তীতে ভিকটিম তার ব্যবহৃত মোবাইল হতে তার বাবার মোবাইলে ফোন করে জানায় যে,ঘটনার দিন ভিকটিম কালির বাজার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে রেলক্রসিংএ পৌছা মাত্রই বিবাদী রাসেল তার সহযোগীদের নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে মুখে গামছা বেধে জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে অজ্ঞাতনামা স্থানে আটক করে রাখে।উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মোঃ আবুল কালাম বাদী হয়ে বিবাদী রাসেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ঈশ্বরগঞ্জ থানার সিআর মামলা নং-১১১/২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ দায়ের করেন।
ডিআইজি পিবিআই বনজ কুমার মজুমদার,পিপিএম(বার),এর সঠিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় পিবিআই ময়মনসিংহ ইউনিট ইনর্চাজ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় মামলাটি তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোস্তাক আহমেদ মামলাটি তদন্ত করেন।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত পূর্বক গত ২৪/০৮/২০২১ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন খালপাড়, চড়াইল এলাকায় বিবাদী রাসেলের ভাড়া বাসা হতে ভিকটিম সুমাইয়া আক্তার কে উদ্ধার করেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলার পিবিআই এর এসপি গৌতম কুমার বিশ্বাস বলেন,এটি একটি চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণ ঘটনা। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই ময়মনসিংহ জেলাকে প্রদান করা হলে পিবিআই কর্তৃক অত্র মামলার ভিকটিম সুমাইয়া আক্তার কে উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।এক পর্যায়ে গোয়ন্দো তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম সুমাইয়া আক্তার কে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন খালপাড়,চড়াইল এলাকায় বিবাদী রাসেলের ভাড়া বাসা হতে উদ্ধার করা হয়।
অদ্য ২৫/০৮/২০২১ খ্রীঃ ভিকটিম সুমাইয়া আক্তার কে বিজ্ঞ আদালতে করা হলে সে স্বেচ্ছায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।
Leave a Reply