সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মহেশখালীতে তারমিনা অপহরণকারী ও ঘাতক মামুন গ্রেপ্তার

মহেশখালীতে তারমিনা অপহরণকারী ও ঘাতক মামুন গ্রেপ্তার


এরফান হোছাইন , কক্সবাজার :

কক্সবাজারের মহেশখালী উপজেলায় তারমিনা (১৪) নামে এক ৬ষ্ট শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি করাতে না পেরে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেল সুমাইয়া হত্যার অন্যতম আসামি মোহাম্মদ মামুন। অপহরণকৃত ছাত্রী মাতারবাড়ী ইউনিয়নের মনহাজির পাড়া এলাকার সাইফুল ইসলামের মেয়ে। 
জানা যায়, দীর্ঘদিন ধরে তারমিনা (১৪) নামের ঐ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে রাস্তাঘাটে উত্যক্ত করতো মামুন। একপর্যায়ে সে প্রেমের প্রস্তাবে রাজি করাতে ব্যর্থ হলে,গত ২০ আগস্ট মামুন রাতে তারমিনাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ঐ ছাত্রীকে অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে না পেয়ে মহেশখালী থানায় ২৪/০৮/২১ ইং একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। তবে এ ঘটনা ধামাচাপা দিতে কিছু স্থানীয় ছাত্রনেতা জোর লবিং চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
মামুন কালারমারছড়া ইউনিয়নের  চালিয়াতলী এলাকার নুরুল আমিনের ছেলে। জানা যায়, সে এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে সুমাইয়া জান্নাত দিয়া (১০) নামে এক ছাত্রীকেও ডাম্পার চাপা দিয়ে হত্যা করে। অই সময় কক্সবাজার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নাম্বার সি আর ১০৯৬/১৮৷ এই মামলার অন্যতম আসামি এই ঘাতক মামুন।
মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ মো: আব্দুল হাই বাংলাদেশ বুলেটিন ডটকমকে জানান, মামলা নিয়েছি আসামীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com